বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৫:৫৫ পিএম, ২০২১-১০-১১

 উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৭ রোহিঙ্গা আটক

উখিয়া আশ্রয়শিবির থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন ও জেলা পুলিশ। সোমবার (১১ অক্টোবর) ভোরে উখিয়ার মধুরছড়া ক্যাম্প থেকে তাদের কে আটক করা হয় বলে জানিয়েছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মো. নাঈমুল হক। তিনি জানান, সোমবার ভোরে মধুরছড়া ক্যাম্প-৩; জি-৯ ব্লক অস্ত্রশস্ত্র নিয়ে ২৫ থেকে ৩০ জন ডাকাত সমবেত হয় এমন সংবাদ পাওয়া যায়। পরে এপিবিএন ও জেলা পুলিশ সমন্বয় করে অভিযান যায়। অভিযান টের পেয়ে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে দৌড়ি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ও এপিবিএন ধাওয়া করে ঘটনাস্থল থেকে ইউনুছ (৪০), মোঃ তাহের (২৭), কানফুডুক (২৮), মোঃ রফিক (৩০), আমির হোসাইন (৫৪), মোঃ জাফর আলম (৩২) ও আব্দুস শুকুর কে আটক করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদের কাছ থেকে ১টি রামদা, ৪টি দা ও ১টি ছোরা জব্দ করা হয়। অধিনায়ক মো. নাঈমুল হক আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে পলাতক তাদের
সহযোগী ২৭ জনের নাম জানা গেছে। তারা সবাই সংঘবদ্ধ কথিত বিভিন দুর্বৃত্ত গ্রুপের সদস্য। তারা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় লোকজনকে অপহরণ, ডাকাতি, চাদাঁবাজি, হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ের জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও আটকরা ঘটনাস্থলে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল সেটি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এব্যাপারে আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে সংশ্লিস্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় এপিবিএন অধিনায়ক।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর